নেটফ্লিক্সকে হাই রিজ্যুলেশন ভিডিও সম্প্রচার বন্ধের আহ্বান
করোনা ভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে মানুষ ঘরবন্দি হয়ে পড়ায় ইন্টারনেটের ওপর চাপ বাড়েছে। এমন পরিস্থিতিতে নেটফ্লিক্স এবং অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিকে হাই রিজ্যুলেশনের ভিডিও সম্প্রচার বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
করোনা ভাইরাস মহামারীতে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের চাপে ইন্টারনেট ব্যবস্থা যেন ভেঙ্গে না পড়ে সেই শঙ্কা থেকেই এই অনুরোধ জানানো হয়েছে। বলা হচ্ছে- কোটি কোটি মানুষ বাসা থেকে কর্মরত এবং আরও বেশি শিশু স্কুলছাড়া। ফলে বেড়ে গেছে ইন্টারনেট ব্যবহার। ইন্টারনেট ব্যান্ডউইথের মাত্রাতিরিক্ত চাপ নিয়ে উদ্বিগ্ন ইইউ কর্মকর্তারা।
নেটফ্লিক্সের (এনএফএলএক্স) সিইও রিড হেস্টিংসের সঙ্গে আলাপের পর ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ বাজারের দায়িত্বরত ইউরোপীয় কমিশনার থিয়েরি ব্রেটন, এ নিয়ে বুধবার সন্ধ্যায় টুইট করেন। এতে তিনি জানান, আলাপকালে তিনি নেটফ্লিক্স সিইও ব্রেটান-কে এইচডি ভিডিও না দেখানোর আহ্বান জানিয়েছেন। এই ব্যবস্থা ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে সহায়ক হবে।
সিএনএন বিজনেস’র এর এক প্রশ্নের জবাবে নেটফ্লিক্স মুখপাত্র ব্রেটান জানান, বেশ কয়েক বছর ধরেই আমারা নেটওয়ার্ক ব্যবহারের দক্ষতা বৃদ্ধিতে উন্মুক্ত সংযোগ সুবিধা নিয়ে টেলিকম কোম্পানিগুলোর সঙ্গে কাজ করছি। নেটওয়ার্কের সক্ষমতা অনুযায়ী সম্প্রচার সেবার মান সমন্বয় করেছি। এছাড়াও গ্রাহক পর্যায়ে ব্যান্ডউইথ ব্যবহার কমাতে লাইব্রেরিগুলিকে ব্যবহারকারীদের কাছাকাছি নিয়ে আসা হচ্ছে।
এদিকে যখন ইন্টারনেটের ব্যবহার তুঙ্গে পৌঁছবে তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির কমিশন। কোথাও কোনো রূপ বিঘ্ন ঘটলে অথবা বিরুপ প্রভাব পড়লে তা সনাক্ত করা হবে। এজন্য তারা নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে ইন্টারনেট ধারণক্ষমতার ট্রাফিক পর্যবেক্ষণ এবং প্রতিক্রিয়ার জন্য একটি জোট গঠন করা হচ্ছে।
টেলিকম অপারেটররা জানিয়েছেন, তারা ব্যবহারকারীদের স্ট্যান্ডার্ড স্ট্রিমিংয়ের জন্য গ্রাহকদের ডাকে সাড়া দিচ্ছেন।
ইউরোপীয় টেলিযোগযোগ নেটওয়ার্ক অপারেটরস অ্যাসোসিয়েশনের মহাপরিচালক লিস ফুহর এক বিবৃতিতে বলেছেন, এই পর্যায়ে স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক অপারেশন অনুযায়ী ইঞ্জিনিয়ারদের দ্বারা নতুন ট্র্যাফিকের নির্দেশনাগুলি কার্যকরভাবে পরিচালিত করা হচ্ছে। মহাদেশ জুড়ে নেটওয়ার্কগুলি শক্তিশালী রাখতে জাতীয় সরকার এবং জাতীয় নিয়ন্ত্রণকারীদের প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম রয়েছে তা নিশ্চিত করার জন্য আমরা ইউরোপীয় কমিশনের প্রচেষ্টাকে সমর্থন করি।
বর্তমান পরিস্থিতিতে স্ট্রিমিং প্ল্যাটফর্ম, টেলিকম অপারেটর এবং ব্যবহারকারীরা ভাইরাসের প্রচারের বিরুদ্ধে লড়াইয়ের সময় ইন্টারনেটের সুষ্ঠুভাবে ব্যবহার নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সবার যৌথ দায়িত্ব রয়েছে।
নেটফ্লিক্সের মুখপাত্র বলেছেন, কমিশনার ব্রেটন বর্তমান সময়ে ইন্টারনেট সুষ্ঠুভাবে চলতে পারে তা নিশ্চিত করার গুরুত্বটি তুলে ধরেছে তা সঠিক।
বুধবার ফেসবুক স্বীকার করেছে যে মহামারীর প্রভাব তাদের ওপরও পড়েছে। ব্যবহার সীমা প্রসারিত হচ্ছে। ফেসবুক প্রধান নির্বাহী মার্ক জাকার বার্গ বলেছেন,
ফেসবুকের পরিষেবাগুলি ব্যবহারের ক্ষেত্রে "বড় একটা স্ফূলিঙ্গের" মুখোমুখি হচ্ছে। এর কারণ, করোনা ভাইরাস বিশ্বজুড়ে লক্ষ লক্ষ লোককে ঘরে থাকতে বাধ্য করে।
তিনি আরও বলেন, মূলত নতুন বছরের প্রাক্কালে ব্যবহার বাড়ার যেরূপ চাপ দেখা যায়, এটা সেই বার্ষিক চাহিদা বৃদ্ধি বৃদ্ধিকেও ছাড়িয়ে যাবে। হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জারে বিশেষত ভয়েস এবং ভিডিও কল স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ হবে।